উদ্দীপকের আমদানিকৃত সুতা যে ধরনের পণ্যের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমদানীকৃত সুতা শিল্প পণ্যের অন্তর্ভুক্ত। যেসব পণ্য চূড়ান্ত ভোগের জন্য নয় বরং পণ্য উৎপাদন বা সেবা প্রদানের উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাকে শিল্পপন্য বলে। শিল্প পণ্যের ক্রেতারা পণ্য ক্রয় করে নিজের ভোগ করেন না বরং তা পণ্য বা সেবা তৈরির উদ্দেশ্যে ব্যবহার করেন। উদ্দীপকে শিমুল চীন থেকে সুতা আমদানি করে তার কারখানায় পোশাক তৈরি করেন। শিমুল যে পন্যের ব্যবসা করছে তার ক্রেতা হচ্ছে শিল্প বাজারের ক্রেতা। তারা এসব উপকরণ পণ্য হিসেবে ব্যবহারের জন্য ক্রয় করে না বরং উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করে। যেহেতু তাদের বিক্রয়কৃত পণ্য সরাসরি ভোক্তার মাধ্যমে ক্রয় করা হয় না বরং উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় সেহেতু তাদের বিক্রিত পণ্যটি হচ্ছে শিল্পপণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আমদানিকৃত সুতা যে ধরনের পণ্যের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর