বিক্রয় পরবর্তী যে কাজটির জন্য প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা উল্লেখ-পূর্বক বিপনণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় পরবর্তীতে যে কাজটির জন্য প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা হলো বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি প্রদান। পণ্য বিক্রয়ের পর গ্রাহককে যে ধরনের সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। ওয়ারেন্টি, গ্যারান্টি, বিক্রয়ের পর পণ্যের প্রতি তথ্য প্রদান, সম্পদ স্থাপন ইত্যাদি কাজগুলো এই সেবার অন্তর্ভুক্ত। উদ্দীপকের প্রতিষ্ঠানটি জাপনের বিখ্যাত সনি ব্র্যান্ডের টেলিভিশন আমদানি করেন। প্রতিষ্ঠানের পণ্যটি বিক্রয় ক্ষেত্রে ক্রেতাদেরকে ১২ বছরের ওয়ারেন্টি সেবার নিশ্চয়তা দিয়ে থাকে। ওয়ারেন্টি হলো এমন একটি চুক্তি যেখানে নির্দিষ্ট মেয়াদের মধ্যে সমস্যা দেখা দিলে তা মেরামত করে দেওয়া যায়। এতে প্রতিষ্ঠানটি সারাদেশে ক্রেতাদের নিকট থেকে ব্যাপক সাড়া পায়। তাই তাদের কাজটি হচ্ছে বিক্রয়োত্তর সেবা। সন্তুষ্টি বিধানে এবং বিক্রয় বৃদ্ধির জন্য এ সেবা প্রদান করা হয়। এ সেবা প্রধানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। মূলত ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্পপন্যের ক্ষেত্রে এ ধরনের সেবা অত্যন্ত জরুরী।উদ্দীপকের পণ্যটি ইলেকট্রনিক্স জাতীয় শিল্পপন্য।তাই এ ধরনের পণ্যর প্রতিক ক্রেতারা পণ্যের স্থায়িত্বকে গুরুত্ব দেন। এই অবস্থায় উদ্দীপকের প্রদত্ত সেবার ফলে তারা পণ্যটির দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা পান এবং পণ্য ক্রয় আগ্রহী হয়ে ওঠে। তাই বলা যায়, উদ্দীপকে বিক্রয়োত্তর সেবাই উদ্দীপকের প্রতিষ্ঠানের বাজার চাহিদার মূল কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় পরবর্তী যে কাজটির জন্য প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা বৃদ্ধি প…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর