মিসেস নাজমা প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাজমা প্রাথমিক পর্যায়ে বিপণনের গতিশীল প্রক্রিয়া বৈশিষ্ট্য কে গুরুত্ব দিয়েছেন। পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের প্রক্রিয়াকে বিপণনের গতিশীল প্রক্রিয়া বলে। এক্ষেত্রে বিবরণ কাইরা পণ্য বিপণনে ভূক্তাদের জীবনযাত্রার মান, রুচি, পছন্দ, অভ্যাস ও চাহিদা, ক্রয় ক্ষমতা, আচরণ ইত্যাদি সময়ের সাথে সাথে যে পরিবর্তন হচ্ছে তা বিবেচনায় নিয়ে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের সন্তুষ্টি বিতানের চেষ্টা করে। উদ্দীপকে মিসেস নাজমা একটি কৃত্রিম ফুলের বিপণি প্রতিষ্ঠা করেন। ফুলগুলো দেখতে একেবারে আসল ফুলের মত। তিনি সবসময় পরিবর্তিত ক্রেতাদের রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের ফুল তৈরি ও বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে তিনি সব সময় ক্রেতাদের পরিবর্তিত রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের ফুল তৈরি ও বিক্রয় করেন। মিসেস নাজমার এমন কার্যক্রম বিপনণের গতিশীল প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস নাজমা প্রাথমিক পর্যায়ে বিপণনের গতিশীল প্রক্রিয়াটি অনুসরণ করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিসেস নাজমা প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর