উদ্দীপকে জনাব বাকের প্রাথমিক পর্যায়ে বিপণন কার্যাবলির মোড়কীকরণ কাজটির সম্পাদন করেন। পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা ও আকর্ষণীয় ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কীকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার জন্য এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্যপ্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কীকরণ করা হয়। উদ্দীপকে জনাব বাঁকের সিলেট জেলায় মাধবকুণ্ডে "বাকের মালটা জুস" নামে একটি কারখানা স্থাপন করেন। বক্তাদের নিকট আকর্ষণীয় করার জন্য পণ্যের গায়ে পণ্যের মান, মূল্য, ব্যবহারবিধি, মেয়াদ, উৎপাদনের তারিখ ইত্যাদি তথ্য প্রদান করেন। জনাব বাকেরের এমন কার্যক্রমগুলো মোড়কিকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব বাক্যের প্রাথমিক পর্যায়ে বিবরণ কার্যাবুলের মোড়কিকরণ কাজটি সম্পাদন করেন।