"শাপলা টলেট্রিজ" নতুন মিনি প্যাক টুথপেস্ট বাজারে আনার সিদ্ধান্তের পক্ষে তোমার অভিমত কি? ব্যাখ্যা কর।
উত্তর: "শাপলা টলিট্রিজ" ভিত্তিক বিভক্তিকরনের "আয়" চলকের ভিত্তিতে নতুন মিনি প্যাক টুথপেস্ট বাজারে আনে। তাদের এমন সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক। যে বাজার চূড়ান্ত ভোক্তদের নিয়ে গঠিত হয় তাদের ভোক্তাবাজার বলে। এই বাজার বিভক্তি করনের অন্যতম একটি ভিত্তি হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তি করন। জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকের ওপর ভিত্তি করে বাজার বিভক্তিকরণ করা হয়। উদ্দীপকে শাপলার টয়লেট্রিজ" একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নানা ধরনের টুথপেস্ট উৎপাদন করে বাচ্চাদের চকলেট স্বাদের "বেবি টুথপেস্ট" কিশোর কিশোরীদের জন্য বিভিন্ন রঙের টুথপেস্ট এবং বয়স্কদের জন্য দাঁতের ব্যথা উপশমকারী টুথপেস্ট বাজারজাত করেন। এতে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়, এক প্রতি উৎপাদন খরচ কম এবং স্থায়ী গ্রাহকের সংখ্যা অনেক বেশি। ক্রেতার সংখ্যা আরো বৃদ্ধির লক্ষ্যে "শাপলা টয়লেট্রিজ" নতুন মিনি প্যাক আকারে সব ধরনের টুথপেস্ট বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। জনসংখ্যা ভিত্তিক বিভক্তি কারণ এমন এক ধরনের বিভক্তিকরণ যেখানে জনগণের পেশা, আয়,লিঙ্গ, ধর্ম ও বর্ণ, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে বিভক্তি করন করা হয়। এতে সব ধরনের মানুষ তাদের নিজ অবস্থায় পন্য দ্রব্য ক্রয় করতে পারেন। কিন্তু যদি এক শ্রেণীর মানুষের জন্য পণ্য উৎপাদন করা হতো তবে সকলের পক্ষে পণ্য ক্রয় করা সম্ভব হতো না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই ক্রেতাদের আয়ের উপর ভিত্তি করে নতুন মিনি প্যাক টুথপেস্ট বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেন, যা যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"শাপলা টলেট্রিজ" নতুন মিনি প্যাক টুথপেস্ট বাজারে আনার সিদ্ধান্তের প…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর