পিং পং কোম্পানির তুলনায় বিক্রয় বৃদ্ধির লক্ষে টিং টং কোম্পানির যে বিক্রয় প্রসারের হাতিয়ার ব্যবহার করেছে তার সাথে কি তুমি একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: পিং পং কোম্পানির তুলনায় টিংটং কোম্পানির বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে যে বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করা হয়েছে তা বক্তাদের মনে ইতিবাচক মনভাব সৃষ্টি করবে। পণ্য বা সেবা বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রম কে বিক্রয় প্রসার বলে।বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশলের মধ্যে অন্যতম হচ্ছে কিস্তিতে ক্রয়ের সুবিধা, নগদ ক্রয় করলে বিশ্বাস ছাড় এবং উপহার। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা প্রবর্তন করলে অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এমন কার্যক্রম গুলো গ্রহণ করায় বিক্রয় বৃদ্ধি পায়। উদ্দীপকে বাজারে নতুন ধরনের মোবাইল ফোন সেট এনেছে পিংপং নামের একটি বিদেশি কোম্পানি। তাদের দেশে পণ্যটি ব্যাপক জনপ্রিয় ও পরিচিতি থাকলেও এদেশে তেমন নাই। তাই এ দেশের নামকরা মডেল দ্বারা জনপ্রিয় মাধ্যম ব্যবহার করে মোবাইলের পরিচিতি বৃদ্ধি করে। টিং টং কোম্পানি ক্রেতাদের সুবিধার্থে কিস্তিতে ক্রয়ের সুবিধা, নগদ ক্রয়ের বিশেষ ছাড় এবং উপহার প্রদানের ব্যবস্থা করেন। ফলে পিংপং কম্পানিটি তাদের পণ্য বিক্রয় তেমন সুবিধা পাচ্ছে না। উদ্দীপকে পিংপং কোম্পানিটি তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন মাধ্যম ব্যবহার করে। অন্যদিকে টিংটং কোম্পানি তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসারের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে। বিক্রয় প্রসার এমন একটি কৌশল যা প্রত্যক্ষভাবে ভোক্তাকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে। ফলে বক্তাদের মনে পন্য সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হয় ও বিক্রয় বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, পিংপং কোম্পানির তুলনায় টিং টং কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে ব্যবহৃত বিক্রয় প্রসার হাতিয়ার গুলো খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পিং পং কোম্পানির তুলনায় বিক্রয় বৃদ্ধির লক্ষে টিং টং কোম্পানির যে …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর