উদ্দীপকে উল্লেখিত জনাব সাজ্জাদ আলু স্থানান্তরে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সাজ্জাদ আলু স্থানান্তরের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে। কোন দ্রব্য একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহন এক স্থান হতে অন্য স্থানে পণ্য সরবরাহের মাধ্যমে এ ধরনের উপযোগ সৃষ্টি করে। সাধারণত উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পন্য সরবরাহ করা হয়। এর ফলে জনগণ সুলভ মূল্যে পণ্য ভোগ বা ব্যবহার করতে পারে। উদ্দীপকে জনাব সাজ্জাদ একজন আলু ব্যবসায়ী। তিনি কৃষকদের নিকট থেকে আলুর সংগ্রহ করেন। সংগৃহীত আলুর নিজস্ব পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন শহরে বিক্রয় করেন। তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে আলু বিক্রয় করে থাকেন। তার এমন কার্যক্রম আলু এইরকম থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যবহার করেন, যা স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব সাজ্জাদ আলু স্থানান্তরের স্থানগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব সাজ্জাদ আলু স্থানান্তরে কোন ধরনের উপযোগ সৃষ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর