জনাব বাকেরের ডিলার নিয়োগের সিদ্ধান্তের সাথে তুমি কি একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব বাকেরের ডিলার নিয়োগের সিদ্ধান্তের সাথে আমি একমত। যারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে উৎপাদনকারী বা পাইকারি পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে তাদেরকে ডিলার বলে। উৎপাদনকারীর সাথে চুক্তি অনুযায়ী এরা পণ্যের বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। বিকৃত পণ্যের ওপর এরা নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকেন।এদেরকে বিক্রয়ের প্রতিনিধিও বলা হয়। উদ্দীপকে জনাব বাঁকের সিলেট জেলায় মাধবকুণ্ডে "বাকের মালটা জুস" নামে একটি কারখানা স্থাপন করেন। বক্তাদের নিকট আকর্ষণীয় করার জন্য পণ্যের গায়ে পণ্যের মান, মূল্য, ব্যবহারবিধি, মেয়াদ, উৎপাদনের তারিখ ইত্যাদি তথ্য প্রদান করেন। এমতাবস্থায় প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ডিলার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। পণ্য উৎপাদন করা হয় তা ভোগ বা ব্যবহারের জন্য। কিন্তু যিনি উৎপাদনকারী তার একার পক্ষে সব জায়গায় পণ্য বিক্রয় বা পৌঁছে দেওয়া সম্ভব নয়। এই অবস্থায় তাকে কোন না কোন ব্যবস্থা গ্রহণ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধি গল্পে দেশের বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ দেন। এতে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি পাবে। তাই বলা যায়, জনাব বাকেরের ডিলার নিয়োগের সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব বাকেরের ডিলার নিয়োগের সিদ্ধান্তের সাথে তুমি কি একমত? উদ্দীপকে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর