জনাব সাজ্জাদ এর ব্যবসায় সফলতার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বিপণনের পর্যায়িয়করণ কাজের মাধ্যমে জনাব সাজ্জাদ সফলতা অর্জন করেন। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরনের মাধ্যমে মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। প্রমিতকরন ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি এক ধরনের শারীরিক কাজ। উদ্দীপকে জনাব সাজ্জাদ একজন আলু ব্যবসায়ী। তিনি কৃষকদের নিকট থেকে আলুর সংগ্রহ করেন। সংগৃহীত আলুর নিজস্ব পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন শহরে বিক্রয় করেন। উৎপাদন মৌসুমে আলুর দাম কম হওয়ায় তিনি লোকসানের সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় তিনি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে পাইকার ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। ফলে তিনি ব্যবসায় সফলতা লাভ করে। পণ্য বিপণনের ক্ষেত্রে পর্যায়িতকরনের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে পণ্য সামগ্রী কে বিভিন্ন ভাগে যেমন: ছোট, বড় ও মাঝারি ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য পন্য ক্রয় করা সহজ হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায় এবং ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়। তাই আমি মনে করি, বিপণনের পর্যায়িতকরণ কাজের মাধ্যমে জনাব সাজ্জাদ সফলতা অর্জন করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সাজ্জাদ এর ব্যবসায় সফলতার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর