"পরিবেশে নিরাপত্তা বিধানে গ্রীন মার্কেটিং এর মূল বিষয়" উক্তিটি সঠিক ও যথার্থ।
"পরিবেশ বাঁচাও" আন্দোলনের ক্ষেত্রে গ্রীন মার্কেটিং এর ভূমিকা অত্যন্ত কার্যকর ও ব্যাপক। পরিবেশ সংরক্ষণ ও তার ভবিষ্যৎ বংশধরদের বাসযোগ্য করে তোলায় গ্রিন মার্কেটিং এর মূল প্রতিপাদ্য বিষয়। এ লক্ষে গ্রীন মার্কেটিং এর মাধ্যমে পণ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বিজ্ঞাপন সহ সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব বিপণন কার্যক্রম গ্রহণ করা হয়। পরিবেশ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই বর্তমান জ্বালানি তেলের পরিবর্তে গাড়িতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস CNG ব্যবহার করা হয়। আবার পণ্য মোড়কের সিনথেটিক ও পলিথিন জাতীয় পদার্থের পরিবর্তে প্রাকৃতিক পদার্থ যেমন পাট বা সুতা বা অন্যান্য প্রাকৃতিক উৎপাদনে তৈরি মোড়ক ব্যবহার করা হচ্ছে।