উদ্দীপকের জনাব সুমন কর্তৃক ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যমের কার্যকারিতা মূল্যায়নপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব সুমন কর্তৃক ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যমটি হলো টেলিভিশন। বিজ্ঞাপন প্রদানের জন্য টেলিভিশন বহুল ব্যবহৃত ও কার্যকর একটি মাধ্যম। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। অপরদিকে যে মাধ্যমে উক্ত উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। উদ্দীপকে শেরপুরের জনাব সুমন একটি কৃষি খামারের মালিক। তার খামারে উৎপাদিত পণ্য সমূহের গুনাগুন ও বিশেষত্ব সম্পর্কে অবহিত করনের লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রদান করেন। সম্প্রীতি একটি টিভি চ্যানেলকে কৃষি বিষয়ক একটি অনুষ্ঠান করার জন্য তার খামারে আমন্ত্রণ জানান এবং সেখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি একটি বক্তব্য প্রদান করেন। বিজ্ঞাপনের জন্য বর্তমান উন্নত ও অনুন্নত প্রায় সকল দেশেই টেলিভিশন একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে পরিচিত। সমগ্র বিশ্বজুড়ে দ্রুত পণ্য ও সেবা প্রচারে টেলিভিশন বর্তমান কালে একটি অত্যন্ত ও সুপরিচিত কার্যকরী মাধ্যম। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীর সামনে পণ্য বা সেবার আবেদন সহজে চমৎকারভাবে তুলে ধরা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি ও তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য টেলিভিশনের ব্যবহার করে। ফলে তাদের পণ্য সম্পর্কে ক্রেতা অবহিত হওয়ার পাশাপাশি অন্যান্য গণমাধ্যমেও তা ছড়িয়ে পড়ে এবং দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা তার খামারের পণ্য ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব সুমন কর্তৃক ব্যবহৃত বিজ্ঞাপন মাধ্যমের কার্যকারিতা মূ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর