গ্রিন প্রোডাক্ট এর ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকের বিপণন কৌশলের কার্যকারিতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: গ্রিন প্রোডাক্ট এর ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকের বিপণন কৌশলটি হল প্রচার। প্রচার সর্বোচ্চ কার্যকরী প্রসার মাধ্যম। উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যাতিকেখে পন্য বা সেবার অনুকূল ধারনা উপস্থাপন কে প্রচার বলে। পণ্যের প্রমোশনের জন্য একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হলো প্রচার। প্রচার পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে গ্রিন প্রোডাক্টস "গ্রীন" নামে বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণন করেন। তারা দীর্ঘমেয়াদী ব্যবসায়ের লক্ষ্যে ক্রেতাদের মধ্যে ব্র্যান্ড আনুগত্য তৈরি করতে চান। এজন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন যা দেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার কলমে গুরুত্বের সাথে স্থান পায়। তাদের কার্যক্রম বিভিন্ন পত্রিকার কলমে স্থান পায় যা একটি উদ্যোক্তা কর্তৃক প্রদর্শিত হয় এবং উক্ত প্রসার কার্যক্রমের জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটির কোন অর্থ প্রদান করে না। বিজ্ঞাপন, বিক্রয় ও বিক্রয় প্রসার ইত্যাদি বিপণন প্রসারে অন্যতম মাধ্যম। পণ্য বা প্রতিষ্ঠানের তথ্যাদি প্রচারের জন্য প্রচারকারী মাধ্যমে কোন প্রকার অর্থ প্রদান করতে হয় না। প্রচার হলো অর্থ বিহীন সংবাদ উপস্থাপন প্রক্রিয়া। ফলে ক্রেতারা উত্তম মাধ্যমটির উপর আস্থা রাখতে পারে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য প্রচার কার্য টি ব্যবহার করেন যা তাদের উদ্দেশ্যে অর্জনে কার্যকর হবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
গ্রিন প্রোডাক্ট এর ব্র্যান্ড আনুগত্য সৃষ্টির জন্য উদ্দীপকের বিপণন ক…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর