উদ্দীপকে মাছ ব্যবসায়ী রাজ্জাকের দুশ্চিন্তার কারণ উল্লেখপূর্বক তার হ্রাসে করণীয় সুপারিশ করো।
উত্তর: উদ্দীপকের মাছ ব্যবসায়ী রাজ্জাকের দুশ্চিন্তার কারণ হলো সংরক্ষণের ব্যবস্থা না করা।উক্ত চিন্তা হ্রাসে করণীয় হল গুদামজাতকরণের ব্যবস্থা করা। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাত পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকে মাছ ব্যবসায়ী রাজ্জাক খুলনা, বরিশাল ও মাওয়া থেকে বিভিন্ন প্রজাতির মাছ এনে ঢাকায় বিক্রয় করেন। সুস্বাদু এসব মাছের চাহিদা ব্যাপক। তিনি নিজ ব্যবস্থাপনায় বরফের সাহায্যে মাছের গুণগত মান অক্ষুন্ন রাখার চেষ্টা করেন।চলতি মৌসুমে প্রচুর মাছ ধরা পড়ায় দাম কিছুটা কম। এ কারণে ক্রেতারাও প্রচুর পরিমাণে মাছ কিনছে। কিন্তু মাছ রাখার পর্যাপ্ত সুবিধা না থাকায় তিনি চিন্তিত। একই ধরনের পণ্য সকল সময় উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সকল সময় বিদ্যমান থাকতে পারে। আবার সকল সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এই অবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় পর্যন্ত ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব।এতে করে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রাজ্জাকের চিন্তা দূর করার উপায় হচ্ছে গুদামজাত করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা ও যোগাযোগের মাধ্যমে তা বিক্রয় করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মাছ ব্যবসায়ী রাজ্জাকের দুশ্চিন্তার কারণ উল্লেখপূর্বক তার …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর