আরিফা এন্টারপ্রাইজ প্রাথমিক পর্যায়ে বিপণন ক্রমবিকাশের কোন ধারা অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: আরিফা এন্টারপ্রাইজ প্রাথমিক পর্যায়ে বিপনন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের ধারা অনুসরণ করেছে। বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোন কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকে আরিফা এন্টারপ্রাইজ একটি নামকরা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি সুপারি গাছের উন্নত মানের খোলক দিয়ে আকর্ষণীয় ডিজাইনের ওয়ান টাইম প্লেট উৎপাদন করেন। সমাজের মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও বিপণনের প্রতি প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব দেন। প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণন করে যা বিপণনের সামাজিক যুগকে প্রকাশ করে। তাই বলা যায়, আরিফা এন্টারপ্রাইজ প্রাথমিক পর্যায়ে বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগের ধারা অনুসরণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
আরিফা এন্টারপ্রাইজ প্রাথমিক পর্যায়ে বিপণন ক্রমবিকাশের কোন ধারা অনু…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর