বিপণনের ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লেখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: বিপণনের ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লেখিত বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া ফুটে উঠেছে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণনের সকল কাজ ভোক্তাকে ঘিরেই সম্পাদন করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। উদ্দীপকে "ক কলেজ " শিক্ষা সফর হিসেবে কুয়াকাটায় দুই দিনের জন্য ছাত্র-ছাত্রী নিয়ে গেলেন। এখানে ছাত্র-ছাত্রীদের থাকার জন্য হোটেলে আটটি রুম বুকিং দেওয়া ছিল। হোটেল ম্যানেজার ছাত্র-ছাত্রী, ম্যাডাম ও স্যারদের রুচি, পছন্দ ও চাহিদা বিবেচনা করে সর্বোচ্চ মানসম্পন্ন খাদ্য ও সেবা প্রদান করেন। হোটেল কর্তৃপক্ষের গৃহীত কাজটি লক্ষ্যস্থিত ভোক্তার চাহিদার ওপর ভিত্তি করে করা হয়েছে। তারা ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিয়ে সকল কাজ সম্পাদন করেন যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণনের ধারণা অনুযায়ী উদ্দীপকে উল্লেখিত বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফু…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর