উদ্দীপকে উল্লেখিত বিপণনের কোন মৌলিক ধারণার কথা বলা হয়েছে? যৌক্তিক কারণগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বিপণনের মৌলিক ধারণা অভাবের কথা বলা হয়েছে। প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে প্রকাশ পায় তাকে অভাব বলে।যেমন: ক্ষুধা লাগলে বাঙালির জন্য ভাত ও আমেরিকানরা বার্গার পছন্দ করে। উদ্দীপকে "খ কলেজ" শিক্ষা সফর হিসেবে কুয়াকাটা গিয়ে হোটেলে উঠেন। হোটেল ম্যানেজার দেশি খাবারের পাশাপাশি চাইনিজ খাবারের ব্যবস্থা করেন। তিনি এমনভাবে খাবারগুলো প্রস্তুত করেন যা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। ফলে খাবারগুলো সবার কাছে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এখানে হোটেলটি ক্রেতাদের পছন্দ তথা ব্যক্তিত্ব এবং সংস্কৃতির ওপর ভিত্তি করে পণ্য উপস্থাপন করেন। ফলে ক্রেতা তাদের প্রয়োজন পূরণ করতে পারেন।এ ধরনের প্রয়োজন মেটানোর বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বলা যায়, তার কার্যক্রম বিপণনের অভাব ধারণা দিয়ে প্রকাশ পায় । বিপনণ কতগুলো মৌলিক ধারণার ওপর ভিত্তি করে তার কাজ সম্পাদন করেন। উক্ত মৌলিক ধারণার মূলে রয়েছে প্রয়োজন, অভাব ও চাহিদা। সকল ব্যক্তি বা দলের প্রয়োজন একই বিষয় দিয়ে পূরণ করা হয় না। মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতি দ্বারা তাতে ভিন্নতা দেখা দেয়। এমতাবস্থায় একজন বিপণনকারীকে ক্রেতার প্রয়োজন অনুধাবন করে তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হয়। বিপননের উপস্থিত অভাব যদি ক্রেতাকে প্রভাবিত করে তাহলে তাদের চাহিদা পূরণে তার সক্ষম হবে। উদ্দীপকেও বিভিন্ন সংস্কৃতি খাবার তৈরির মাধ্যমে হোটেলটি তাদের অভাব পূরণের চেষ্টা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিপণনের কোন মৌলিক ধারণার কথা বলা হয়েছে? যৌক্তিক …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর