উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কৌশল সমূহ উল্লেখপূর্ব এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায়ীক সফলতায় ব্যবহৃত বিপণন কৌশল সমূহ যৌক্তিক। তাদের ব্যবহৃত কৌশল হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে পণ্যের প্রসার মূলক কার্যক্রম ব্যবহার করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার যুগকে মোবাইল মার্কেটিং যুগ বলে। উদ্দীপকে আরিফা এন্টারপ্রাইজ একটি নাম করা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিভিন্ন তথ্য Facebook, YouTube, Twitter, SMS ইত্যাদির মাধ্যমে সরবরাহ করে। এতে ব্যাপকভাবে প্রতিষ্ঠানের বিক্রয় হয় এবং প্রতিষ্ঠানের সফলতা অর্জনের সক্ষম। বিপণনের বর্তমান সময় কালকে সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ বলা হয়। মূলত ২০১০ সাল থেকেই এই যুগের সূচনা হয়। বিভিন্ন সামাজিক মাধ্যম ও যোগাযোগের মাধ্যমে পণ্যের প্রসার মূলক কার্যক্রম ব্যবহার করে, বিপণন সাফল্য অর্জনের প্রচেষ্টায় সম্প্রীতিক সময়ে গৃহীত কৌশল প্রয়োগের সময় কালকেই মোবাইল মার্কেটিং যুগ বলে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি মোবাইল মার্কেটিং অনুসরণ করার ফলে সফলতা অর্জন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কৌশল সমূহ উ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর