বউবাজার শপিং কমপ্লেক্স কার্যক্রমের তথ্য পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহৃত পন্থা চিহ্নিত ও বিশ্লেষণ কর।
উত্তর: বউবাজার শপিং কমপ্লেক্স কার্যক্রমের তথ্য পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহৃত পন্থা হলো বিজ্ঞাপন। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপন কে বিজ্ঞাপন বলে। পন্যের প্রমোশনের জন্য সবচেয়ে পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে বউবাজার শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে ঈদ উপলক্ষে রমজান মাস ব্যাপী প্রতিটি বিপণীতে ১০০০ টাকার কেনাকাটা করলে একটি করে কুপন সরবরাহ করে। এ সম্পর্কিত তথ্য বউবাজার কমপ্লেক্স কর্তৃপক্ষ র্যাফেল ড্রয়ের সময় টেলিভিশনে ব্যাপকভাবে প্রচার করায় সেখানে প্রচুর গ্রাহক সমাহত হয় এবং ব্যবসায়ীরা আশাতীত মুনাফা অর্জনের সক্ষম হয়। তাদের গৃহীত কার্যক্রম একটি অর্থ প্রদত্ত প্রসার পদ্ধতি হিসেবে প্রচার করা হচ্ছে বিধায় তা বিপনণের বিজ্ঞাপন কাজ হিসেবে পরিচিত। পন্য সিদ্ধান্ত গ্রহণ, মূল্য নির্ধারণ ও বন্টন ব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে পণ্যটি পাওয়া যাবে তাকে তা ক্রেদের অবহিত করা। নতুন পণ্য প্রচলন, বিভিন্ন অফার সম্পর্কে অবহিত করনের ক্ষেত্রে বিজ্ঞাপন বিপণকারীকে ব্যাপকভাবে সহায়তা করে। বিপণন প্রসার মূলক কর্মকাণ্ড বিজ্ঞাপন অবলম্বন করে অতি সহজে নতুন পণ্য বা তথ্য বাজারে পৌঁছাতে পারে। এর ফলে তাদের কাছে পণ্যের চাহিদা সৃষ্টি হয় এবং তাদের বিক্রয় বাড়ে। তাই বলা যায়, বউ বাজার শপিং কমপ্লেক্স কার্যক্রমের তথ্য পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতি হলো বিজ্ঞাপন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বউবাজার শপিং কমপ্লেক্স কার্যক্রমের তথ্য পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহৃত প…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর