উদ্দীপকে বাজার সম্প্রসারণ এর উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ এর উদ্দেশ্যে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। অপরদিকে যে মাধ্যমে উক্ত উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। উদ্দীপকে "আলিফ ফুডস লি" আমের জুস তৈরি করে "ফ্রেশ জুস" নামে পণ্য বাজারে নিয়ে আসে। পন্যটি বাজার সম্প্রসারণ এর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের কাজটি অর্থ প্রদত্ত কাজ যা নৈর্ব্যক্তিক উপায় ব্যবহার এর মাধ্যমে ক্রেতাদের পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করে। অর্থাৎ তার কাজটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন। তিনি বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম, সামাজিক যোগাযোগ টেলিভিশন এবং পত্রপত্রিকা ব্যবহার করে তাদের পণ্যের তথ্য ক্রেতাদের মাঝে উপস্থাপন করে। বিপণন প্রমোশনের কর্মকাণ্ডে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপযুক্ত প্রমোশন মাধ্যম নির্বাচন করা। এক্ষেত্রে তাদের পণ্য যেহেতু একটি বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করে তাই বিজ্ঞাপন মাধ্যমটি একটি যুক্তিগত মাধ্যম। উক্ত মাধ্যমটি অর্থের বিনিময়ে ক্রেতাদের পণ্য সংক্রান্ত তথ্য এবং যাবতীয় বিষয় উপস্থাপন করা হয়। তারা যে মাধ্যম ব্যবহার করেছেন তা হচ্ছে যোগাযোগ মাধ্যম, টেলিভিশন এবং পত্রপত্রিকা তা একটি বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত ব্যবহার করে। তাই বলা যায়, আর ব্যবহৃত উপাদান গুলো বিক্রয় বৃদ্ধিতে উপযুক্ত মাধ্যম অর্থাৎ তাদের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাজার সম্প্রসারণ এর উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা মূ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর