জনাব এস মাহিন বিপণন মিশ্রণের উপাদান গুলো সমন্বয়ে তার বিপণন কাজ সম্পাদন করেন।
বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণ যোগ্য উপাদানের সংমিশ্রণ।এবং যারা পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোক্তা বলে।
উদ্দীপকের জনাব এস মাহিন ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে তরুণিদের জন্য টি-শার্ট ও থ্রি পিস আমদানি করেন। আমদানিকৃত পোশাক সমূহ উন্নত মানে ও ডিজাইনে অনন্য। এ ধরনের ডিজাইন ও মান বিপণন মিশ্রণের পণ্য উৎপাদনের অন্তর্ভুক্ত। আবার পোশাক সমূহ তিনি ঢাকার সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। মাঝে মাঝে তিনি পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেন যার বন্টন ও প্রসারের অন্তর্ভুক্ত।
সমজাতীয় ভোক্তাদের চিহ্নিত করে তাদের বিভিন্ন বিভাগে ভাগ করে কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন হচ্ছে বাজার বিভক্তি মূল বিষয়। সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা ও ক্রয় ক্ষমতা ইত্যাদি একই হয় না তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণী ও ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক ও বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণ করা হয়।
উদ্দীপকে ও বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, বন্টন ও প্রসার মূলক সকল সিদ্ধান্ত ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য এবং ভোক্তাদের বিবেচনা করে করা হয়। ফলে বিপণন মিশ্রণের চারটি উপাদান সমন্বয় করে কাজ করায় তার শোরুমের বিক্রয় বেড়ে চলেছে।