উদ্দীপকে আলিফ ফুডস কোন ধরনের প্রসার কৌশল ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলিফ ফুডস বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করেছে। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ভাবে যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়,তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয়প্রসার বিপণন প্রসারের এমন একটি হাতিয়ার যা দ্রুত বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি আমের জুস তৈরি করে "ফ্রেশ জুস" নামে পণ্যটি বাজার নিয়ে আসে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি জুসের জন্য মিনি স্যাম্পল তৈরি করে বিনামূল্যে টার্গেট ক্রেতার নিকট বিতরণ করে সফল হয়। তাদের গৃহীত পদক্ষেপটি হলো বিক্রয় প্রসারের নমুনা বিতরণের ব্যবস্থা করা। এসব কার্যক্রম স্বল্প মেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদেরকে প্রণোদিত করে। ফলে স্বল্প সময়ের মধ্যে বিক্রয় বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রয় বৃদ্ধির লক্ষে তার গৃহীত কার্যক্রমটি হচ্ছে বিক্রয় প্রসার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলিফ ফুডস কোন ধরনের প্রসার কৌশল ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর