উদ্দীপকে স্টার ভিউ ব্র্যান্ডের পণ্যটি বর্তমান জীবনচক্রের স্তর উল্লেখপূর্বক ব্যবস্থাপকের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে স্টারভিউ ব্র্যান্ডের পণ্যটির বর্তমান জীবনচক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে, উক্ত স্তরে বিপণনকারীকে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। জীবন চক্রের যে স্তরে পন্যের বিক্রয় সর্বোচ্চ হয় এবং প্রতিযোগিতা তীব্র আক্রমণ করে তাকে পূর্ণতা স্তর বলে। উক্ত স্তরে বিক্রয় সর্বোচ্চ হলেও বিক্রয় প্রবৃদ্ধি হ্রাস পেতে শুরু করে। উদ্দীপকে হিরা বাংলাদেশ লিমিটেড বেবি ফুড বিপণকারী একটি প্রতিষ্ঠান। স্টার ভিউ ব্র্যান্ডের পণ্যটি দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছে সুপরিচিত ও জনপ্রিয়। বর্তমানে এ পণ্য তীব্র প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছে। এসব বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় প্রতিষ্ঠানটি বর্তমানে জীবন চক্রের পূর্ণতা স্তরে অবস্থান করছে। এমতাবস্থায় প্রতিযোগিতা মোকাবিলায় প্রতিষ্ঠানকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। পন্যের জীবনকালে অনেকগুলো স্তর অতিক্রম করতে হয়।তার সমস্ত জীবনে বিক্রয় হ্রাসবৃদ্ধি ঘটে যা মুনাফাকে প্রভাবিত করে। এসব স্তরে একজন বিপণকারীকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। পন্যের পূর্ণতা স্তরে দীর্ঘদিন পণ্য বাজারে অবস্থান করে ফলে একটি সময়ে এর বিক্রয় কমে যায়। এই অবস্থায় বাজারে টিকে থাকতে হলে বিপণকারী বাজার পরিমার্জন, পণ্যের গুনাগুন ও বৈশিষ্ট্য ও স্টাইল উন্নয়ন করার প্রয়োজন। বাজারজাতকরণ মিশ্রণ পরিমার্জন, মূল্য হ্রাসসহ বিভিন্ন কার্যক্রম সম্পাদন করতে হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে ও তাদের পণ্যের জন্য এসব কৌশল অবলম্বন করা দরকার বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্টার ভিউ ব্র্যান্ডের পণ্যটি বর্তমান জীবনচক্রের স্তর উল্লে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর