সাব্বির ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতাদের কোন ধরনের বাট্টা দিতে পারবে বলে মনে করো? যুক্তি দাও।
উত্তর: সাব্বির ইলেকট্রনিক্স বিক্রেতাদের কার্যভিত্তিক বাট্টা দিতে পারে বলে আমি মনে করি । নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বন্টন প্রণালী সদস্যের বাট্টা প্রদান করা হয়েছে,তাকে কার্যভিত্তিক বাট্টা বলে। কোম্পানি বাজার শেয়ার ধরে রাখা ও বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের বাট্টা প্রদান করে। উদ্দীপকের সাব্বির ইলেকট্রনিক্স বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এসি উৎপাদন করে। নিজস্ব গুদামে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় প্রতিষ্ঠানটি খুচরা বিক্রেতাদের গুদামে পণ্য সংরক্ষণ করেন। এজন্য খুচরা বিক্রেতা বাড়তি সুবিধা হিসেবে বাট্টা চাচ্ছে।খুচরা বিক্রেতারা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য বাট্টা চাচ্ছে যা কার্যভিত্তিক বাট্টা কে প্রকাশ করে। বিক্রয় বৃদ্ধি এবং ভোক্তা বা মধ্যস্থ ব্যাবসায়ীদের কারবারে কাজে অগ্রগতির জন্য বিভিন্ন ধরনের ছাড় প্রদান করতে হয়। যেমন: বিক্রয়, গুদামজাতকরন,রেকর্ড সংরক্ষন ইত্যাদির জন্য মধ্যস্থ ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা প্রদান করতে হয় যার কার্যভিত্তিক বাট্টা হিসেবে বিবেচিত। উদ্দীপকেও খুচরা বিক্রেতারা গুদামে পণ্য সংরক্ষণের কারণে বিশেষ বাট্টা প্রত্যাশা করছে। তাই বলা যায়, প্রত্যাশিত বাট্টাটি হচ্ছে কার্যভিত্তিক বাট্টা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সাব্বির ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতাদের কোন ধরনের বাট্টা দিতে পারবে …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর