বিপণন মিশ্রণের আলোকে জনাব এস মাহিনের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: জনাব এস মাহিন বিপণন মিশ্রণের উপাদান গুলো সমন্বয়ে তার বিপণন কাজ সম্পাদন করেন। বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তা বা ক্রেতার প্রয়োজন ও অভাব মেটানোর উদ্দেশ্যে একসেট নিয়ন্ত্রণ যোগ্য উপাদানের সংমিশ্রণ।এবং যারা পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে পণ্যের উপযোগ নিঃশেষ করে তাদেরকে ভোক্তা বলে। উদ্দীপকের জনাব এস মাহিন ইন্ডিয়া ও থাইল্যান্ড থেকে তরুণিদের জন্য টি-শার্ট ও থ্রি পিস আমদানি করেন। আমদানিকৃত পোশাক সমূহ উন্নত মানে ও ডিজাইনে অনন্য। এ ধরনের ডিজাইন ও মান বিপণন মিশ্রণের পণ্য উৎপাদনের অন্তর্ভুক্ত। আবার পোশাক সমূহ তিনি ঢাকার সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে শোরুমের মাধ্যমে বিক্রয় করেন। মাঝে মাঝে তিনি পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেন যার বন্টন ও প্রসারের অন্তর্ভুক্ত। সমজাতীয় ভোক্তাদের চিহ্নিত করে তাদের বিভিন্ন বিভাগে ভাগ করে কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন হচ্ছে বাজার বিভক্তি মূল বিষয়। সমাজে বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা ও ক্রয় ক্ষমতা ইত্যাদি একই হয় না তাই বিপণনকারীকে সমাজের বিভিন্ন শ্রেণী ও ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পোশাক ও বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণ করা হয়। উদ্দীপকে ও বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, বন্টন ও প্রসার মূলক সকল সিদ্ধান্ত ভোক্তাদের সন্তুষ্ট করার জন্য এবং ভোক্তাদের বিবেচনা করে করা হয়। ফলে বিপণন মিশ্রণের চারটি উপাদান সমন্বয় করে কাজ করায় তার শোরুমের বিক্রয় বেড়ে চলেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন মিশ্রণের আলোকে জনাব এস মাহিনের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর