সাব্বির ইলেকট্রনিক্সের উৎপাদিত এসি শপিং পণ্যের অন্তর্গত সেবা পণ্য হিসেবে বিবেচিত।
যেসব পণ্য ভোক্তরা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পন্যের গুনাগুন,সাইজ ও ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে থাকে সেগুলোকে শপিং পণ্য বলে। তন্মধ্যে যেসব শপিং পণ্য ভোক্তারা শখের বসে নয় বরং নির্দিষ্ট সেবা প্রাপ্তির আশায় ক্রয় করে সেগুলিকে সেবা পণ্য বলে।
উদ্দীপকে সাব্বির ইলেকট্রনিক্স বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে এসি উৎপাদন করে। নিজস্ব গুদামে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় প্রতিষ্ঠানটি খুচরা বিক্রেতা তাদের গুদামে পণ্য সংরক্ষণ করেন।
উক্ত পন্য ক্রয় ভোক্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রং, ডিজাইন, আকার ও স্থায়িত্ব সবকিছুর মূল্য বিবেচনা করে ক্রয় করে।
তাই বলা যায়, উদ্দীপকে পণ্যটি হচ্ছে শপিং পন্যের অন্তর্গত সেবা পন্য।