উদ্দীপকে "মেঘনা গ্রুপ" বিজ্ঞাপনের পাশাপাশি বিপণন প্রসারের কোন কৌশল গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের "মেঘনা গ্রুপ" বিজ্ঞাপনের পাশাপাশি বিপনন প্রসারের বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করেছে। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিতভাবে যেসব প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার বিপনণ প্রসারের এমন একটি হাতিয়ার যা দ্রুত বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। তারা জুস এবং কোমল পানীয় সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় করেন। তাছাড়া পণ্যসজ্জা, মেলা ও প্রদর্শনি,নমুনা বিতরণ, ট্রেন্ড শো প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে তারা বিক্রয় বাড়ানোর চেষ্টা করে। প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের পাশাপাশি বিক্রয় প্রসারের মেলা প্রদর্শনী ও নমুনা বিতরণ ইত্যাদির ব্যবস্থা করেন। উক্ত কার্যক্রম স্বল্প মেয়াদে বিক্রয় বৃদ্ধির জন্য ক্রেতাদের প্রণোদিত করে। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটির গৃহীত কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে "মেঘনা গ্রুপ" বিজ্ঞাপনের পাশাপাশি বিপণন প্রসারের কোন কৌশল …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর