জনাব মাসুদের পরবর্তী কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগকে নির্দেশ করেছে? বিশ্লেষণ কর।
উত্তর: জবাব মাসুদের পরবর্তী কার্যক্রম বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগকে নির্দেশ করে। বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোন কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনের সমাজের প্রতি গুরুত্ব দেওয়া ও পরিবেশ ক্ষতিকারক কর্মকান্ড বর্জন করা। উদ্দীপকের জনাব মাসুদ একজন ব্যবসায়ী।তিনি পণ্য উৎপাদনের সব সময় ভোক্তাদের অগ্রাধিকার দেন। তবে সমাজ এবং সমাজের মানুষের জন্য ক্ষতিকর এমন কোন পণ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম থেকে তিনি সবসময় ভোক্তাদের অগ্রাধিকার দেন। তবে সমাজ এবং সমাজের মানুষের জন্য ক্ষতিকর এমন কোন পণ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম থেকে তিনি সবসময়ই বিরত থাকে। এতে এক দিকে যেমন ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত হয়, অন্যদিকে প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফার বৃদ্ধি হয়। এখানে দেখা যায়, তার সাফল্যের কারণ হলো পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণন করা যা বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে। উদ্দীপকে ও জনাব মাসুদের কাজ সামাজিক বিবরণ যুগে নির্দেশ করে। সামাজিক বিপননের যুগ অনুসরণের ফলেই তার প্রতিষ্ঠানের সুনাম ও মুনাফা বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মাসুদের পরবর্তী কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগকে নির্দেশ …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর