উল্লিখিত উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে বিপণন এর ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করাকে বিপণন বলে। বিপণনের সকল কাজ ভোক্তাকে ঘিরেই সম্পাদন করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। উদ্দীপকে জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি পণ্য উৎপাদনের সব সময় ভোক্তাদের অগ্রাধিকার দেন। এজন্য ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা, রুচি, ক্রয় ক্ষমতা, পছন্দ, অপছন্দ ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। জনাব মাসুদের গৃহীত কাজটি লক্ষ্যস্থিত ভোক্তার চাহিদার উপর ভিত্তি করে করা হয়েছে। তিনি ভোক্তার চাহিদা কে গুরুত্ব দেওয়ার মাধ্যমে তার বিপণন কাজ সম্পাদন করেন যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর