"মোহনপুরে চা কারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে"- তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তিসহকারে ব্যাখ্যা কর।
উত্তর: "মোহনপুরের চা কারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে"- এ বিষয়ের সাথে আমি একমত। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। যা বিভিন্ন আর্থিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ ও দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়। উদ্দীপকে তেতুলিয়া এলাকায় অপুর বেশ কয়েকটি চা বাগান রয়েছে। অপু মোহনপুরে ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে একটি চা কারখানায় স্থাপন করেন। বর্তমানে তিনি দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত চা বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা লাভ করছেন। এতে অল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায় সফলতা লাভ করেন। তার সফলতা দেখে এলাকার অনেকেই এখন চা শিল্পের কথা ভাবছেন। তিনি দেশের চায়ের চাহিদা মিটিয়ে এখন বিদেশে চা রপ্তানি করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছেন। উৎপাদন ও বিপণন পরস্পর সম্পর্কযুক্ত। উৎপাদন ও বিপণন কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন লোকের কর্মসংস্থান সৃষ্টি করা হয় যা দেশের অর্থনীতিতে অবদান রাখে। আবার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। উদ্দীপকে অপুর প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বিভিন্নভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। পাশাপাশি তার ব্যবসায় সাফল্যের দিক বিবেচনা করে বর্তমানে এলাকায় চা শিল্পের কথা ভাবছেন। উক্ত ভাবনা বাস্তবে রূপান্তর হলে তা দেশের অর্থনীতিকে আরো তুরান্বিত করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"মোহনপুরে চা কারখানা স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর