উদ্দীপকে মি.অপু বিপণনের কোন মৌলিক ধারণার উপর ভিত্তি করে চা কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. অপু বিপণনের মৌলিক ধারণার চাহিদার উপর ভিত্তি করে চা কারখানা স্থাপন করেন। অভাব যখন ক্রেতার ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। চাহিদার শর্ত তিনটি যথা:১.অভাব থাকতে হবে ২.অভাব পূরণের সমর্থ্য থাকতে হবে। ৩.অর্থব্যয়ের ইচ্ছা থাকতে হবে। উদ্দীপকে তেতুলিয়ার ভূমি চা চাষের জন্য খুব উপযোগী। এখানকার উৎপাদিত চা, দেশের অভ্যন্তরে ও বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে। ওই এলাকায় মি. অপুর বেশ কয়েকটি চা বাগান রয়েছে। সম্প্রীতি মি. অপু ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে মোহনপুরে একটি চা কারখানা স্থাপন করেন। এখানে দেখা যায়,অপু চাহিদার ওপর ভিত্তি করে চা-কারখানা স্থাপন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি.অপু বিপণনের কোন মৌলিক ধারণার উপর ভিত্তি করে চা কারখানা …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর