বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের যে উপাদানের ওপর গুরুত্বরোপ করা হয়েছে তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন প্রসার উপাদানের ওপর গুরুত্ব রোপ করা হয়েছে। প্রসার কার্যক্রম ভোক্তাদের পণ্য সম্পর্কে জ্ঞানগত বাধা দূর করে। পন্য সম্পর্কিত তথ্য ভোক্তা বা ক্রেতাকে অবহিত করে উক্তপণ্য ক্রয়ে তাদেরকে আগ্রহী করে তোলা হচ্ছে বিপণন প্রসার। "জীবন কোং" বোতলজাতকৃত পানিয় সরবরাহ ও বিক্রয় করেন।বাজারের শক্তিশালী বিকল্প প্রতিযোগী "বন্ধন ওয়াটার লি." থাকায় মুনাফা অর্জন করতে পারছেন না। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধি ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রিকা ও বিলবোর্ডসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সিদ্ধান্তটি বিপণন মিশ্রণের প্রসার কার্যক্রম কে নির্দেশ করে। পন্য সিদ্ধান্ত গ্রহণ, মূল্য নির্ধারণ ও বন্টন ব্যবস্থা করার পর বিপণনকারীর মুখ্য কাজ হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে পণ্যটি পাওয়া যাবে ক্রেতাদের তা অবহিত করা। নতুন পণ্য প্রচলনের ক্ষেত্রে বিপণন প্রসার বিপণনকারীকে ব্যাপকভাবে সহায়তা করে।ঠিক এভাবে উদ্দীপকের "জীবন কোং"এর পণ্যটির শক্তিশালী প্রতিযোগী থাকায় বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিপণন প্রসার কার্য সম্পাদন করতে হবে। ফলে ক্রেতারা তাদের পণ্যটি সম্পর্কে অবগত হবেন এবং ক্রয়ে আগ্রহ সৃষ্টি করবেন। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধির জন্য জীবন কোং এর পরিকল্পনাটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির জন্য বিপণন মিশ্রণের যে উপাদানের ওপর গুরুত্বরোপ করা …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর