উদ্দীপকে "তানি ও মুনি" শপিং পণ্যের ব্যবসায়ের সাথে জড়িত। যেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকান ঘুরে পন্যে গুনাগুন, সাইজ, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য বিবেচনা করে ক্রয় করে সেগুলোকে শপিং পণ্য বলে। উদ্দীপকে তানি ও মুনি দুই বোন টেইলারিং ব্যবসায়ের সাথে জড়িত।তারা বিভিন্ন ধরনের নিত্য ব্যবহৃত পোশাক যেমন: শার্ট, প্যান্ট,সেলোয়ার ও কামিজ ইত্যাদি তৈরি করে বাজারে বিক্রয় করেন। উদ্দীপকে যে পণ্যের কথা বলা হয়েছে তা ভোক্তারা চলতি ফ্যাশন ও শখের বসে ক্রয় করে। উক্ত পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন রং, ডিজাইন, আকার ও মূল্য সবকিছু বিবেচনা করে ক্রয় করে। তাই বলা যায়, উক্ত পণ্যটি হচ্ছে শপিং পণ্য।