"মর্ডান ফার্মা" কোন বাজারের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: "মর্ডান ফার্মা" পুনঃবিক্রেতা বাজারের সাথে সম্পর্কিত। যেসব প্রতিষ্ঠান পুনরায় বিক্রয় এর উদ্দেশ্যে পণ্য ও সেবা সামগ্রি ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে পুনঃ বিক্রেতা বাজার বলে। এ বাজারের সদস্যরা কখনোই চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করেনা, বরং পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করে থাকে। গাজীপুরে "মর্ডান ফার্মা"- এর ওষুধ কারখানা রয়েছে। এই প্রতিষ্ঠানের উৎপাদিত ঔষধের গুণগত মান ও কার্যকারিতা ভালো হওয়ায় এর চাহিদা দেশব্যাপী রয়েছে। সারা দেশের চাহিদা মিটানোর জন্য এ প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন জেলায় "ডিপো" স্থাপন করেছে। ফলে বিভিন্ন এলাকার পাইকার ও খুচরা বিক্রেতাদের কাছে উক্ত ওষুধ সহজেই পৌঁছে দিতে পারে। এখানে দেখা যাচ্ছে যে, যে বাজারের সম্পর্কে কথা বলা হয়েছে তার ক্রেতাগণ ভোগের উদ্দেশ্য নয়, বরং পুনরায় বিক্রয় এর উদ্দেশ্যে ক্রয় করে থাকেন। তাই বলা যায়, মর্ডান ফার্মা পুনঃ বিক্রেতা বাজারের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"মর্ডান ফার্মা" কোন বাজারের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর