মি.অন্তু বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: মি. অন্তু বিপণনের মোড়কীকরণ কাজটি অনুসরণ করলে তার পণ্যকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারবেন। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পন্যের গায়ে লাগানো কে মোড়কীকরণ বলে। পণ্যকে মোড়কীকরণ করার মাধ্যমে এটি ভোক্তার নজর কারে এবং উন্নত ডিজাইন দেখে পণ্য ক্রয়ে প্ররোচিত হয়।উদ্দীপকে অন্তু আলুর মৌসুমে খুলনা থেকে ন্যায্য মূল্যে আলু সংগ্রহ করে। অতঃপর উক্ত আলু থেকে স্বাস্থ্যসম্মত চিপস তৈরি করেন। পরবর্তীতে উক্ত চিপ্স গুলো নিজস্ব দক্ষ কর্মীর মাধ্যমে শহরের বিভিন্ন দোকানে বিক্রয় করেন। বর্তমানে তিনি তার উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রেখে আরো আকর্ষণীয়ভাবে সারাদেশে ক্রেতাদের নিকট উপস্থাপনের চিন্তা করছেন। পণ্যকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে উন্নত মোড়কীকরণের প্রয়োজন হয়। মোড়কের মূল বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা আকর্ষণ। তাছাড়া মোড়কীকরণ পণ্যের নিরাপত্তা বিধান করে এবং পণ্যের মান রক্ষা করে। পন্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ও প্রদান করে থাকে।ফলে ক্রেতারা পণ্যের প্রতি আস্থা রাখতে পারে এবং তার ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠান বিক্রয় বৃদ্ধি করে। এভাবেও উদ্দীপকের প্রতিষ্ঠানটিও মোড়কীকরণ ব্যবস্থা গ্রহণ করলে তাদের পণ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি.অন্তু বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যকে আকর্ষণীয় ভাবে উপ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর