উদ্দীপকে শন পাপড়ি তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শন পাপড়ি তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। দ্রব্যের আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে রূপগত উপযোগ করে। যেমন: তুলা থেকে সুতা,সুতা থেকে কাপড় ইত্যাদি। উদ্দীপকে গনি মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে শন পাপড়ি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন উপকরণ ব্যবহার করে তা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পরিপূর্ণ পণ্য রূপান্তর করছেন। কাঁচামালের আকার আকৃতি পরিবর্তন করে তা ব্যবহার উপযোগী পন্যে উপস্থাপন করেছে। উক্ত আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটির রূপগত উপযোগ সৃষ্টি করেছে। তাই বলা যায়, উদ্দীপকের শনপাপড়ি তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শন পাপড়ি তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্য…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর