'রুমা ফ্যাশন হাউজ' আমদানির পর প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি করে থাকে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রুমা ফ্যাশন হাউস আমদানির পর পর্যায়ে বিপণনের প্রমিতকরণ কাজটি সম্পন্ন করে। প্রমিতকরণ বা মানদণ্ড নির্ধারণ বলতে বিভিন্ন দ্রব্যের মৌলিক মানে সীমা নির্ধারণ কে বুঝায় অন্যদিকে প্রতিষ্ঠিত মান অনুযায়ী অন্যদ্রব্য পৃথকীকরণ বা শ্রেণিবদ্ধ করনই হলো পর্যায়িতকরণ। মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ পণ্যের মান ও পরিমাণ বৈশিষ্ট্যসূচক নিয়ন্ত্রণ নিশ্চিত করে। পন্যের গুনাগুন ওজন আকার আকৃতি গন্ধ বা বর্ণ রাসায়নিক সংমিশ্রণ ভিত্তিতে পণ্যের মান নির্ধারণ করা হয় মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণের ফলে মান ও মূল্য নির্ধারিত থাকে। তাই এক্ষেত্রে দরকষাকষি পরিহার করা সম্ভব হয় এতে ক্রেতা বিক্রেতার সময় অর্থ ও শক্তির অপচয় রোধ হয়। উদ্দীপকে দেখতে পাই ঢাকার মৌচাক মার্কেটে অবস্থিত রুমা ফ্যাশন হাউজ আকর্ষণীয় ডিজাইনের পোশাক আমদানি করে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রি করে প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে আমদানিকৃত পণ্যের মান গুণ ও আকারের ভিত্তিতে আলাদা আলাদা ভাবে ভাগ করে।উক্ত বিভাজনকৃত কাজটি বিপণনের প্রমিতিকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি আমদানির পর বিপণনের প্রমিতকরণ কাজটি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'রুমা ফ্যাশন হাউজ' আমদানির পর প্রথম পর্যায়ে বিপণনের কোন কাজটি করে থ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর