উদ্দীপকের প্রতিষ্ঠানটির গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে কী ভূমিকা পালন করবে বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পরিবহন ব্যবস্থার উপর জোর দিয়েছে। যদি তাদের পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে তাদের পণ্য সম্ভব হয় তাহলে মানুষের জীবন যাত্রার মান বাড়বে ভোগের বৈচিত্র্যতা বাড়বে এবং সর্বোপরি অর্থনীতির কল্যাণে কাজে দিবে। এক স্থানের পণ্য আরেক স্থানে নিয়ে গিয়ে পণ্যের যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে। পণ্য এক জায়গায় উৎপাদিত হলেও এটি বিভিন্ন জায়গায় ভোগ হয়। শিল্প প্রতিষ্ঠান এক স্থানে হলেও ভোক্তারা নানান স্থানে বসবাস করেন, এক্ষেত্রে পরিবহনের মাধ্যমে যদি স্থানের ভোক্তাদের নিকট পৌঁছানো সম্ভব হয়,তাহলে ভোক্তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং অর্থনীতির উন্নতি হবে। উদ্দীপকে দেখতে পাই জনাব হেমন্ত সম্প্রতি অনলাইনে অর্ডার পাওয়ায় তারা ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারে তাদের উৎপাদিতপূর্ণ সরবরাহ করেন অতটুক ভবিষ্যতে তারা নিজস্ব পরিবহনের মাধ্যমে অন্যান্য শহরেও পণ্য সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছেন। উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্য সামগ্রিক ক্রেতা ভোগকারী নিকট পৌঁছাতে বিপণন বিভিন্ন কার্যাবলী সম্পাদন করেন। এ সমস্ত কার্যক্রমের মধ্যে পরিবহন অন্যতম। আর পরিবহনের মাধ্যমে সকল পণ্য সামগ্রী ভোক্তদের নিকট পৌঁছানো সম্ভব। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত গৃহীত বিপণন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনী…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর