মিস সালমার নতুন ধরনের পণ্য উৎপাদনের সিদ্ধান্তের যৌক্তিকতা পণ্যের জীবনচক্রের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মিস সালমার নতুন ধরনের পণ্য উৎপাদনের সিদ্ধান্ত একদমই যৌক্তিক। যে স্তরে বিক্রয় প্রবৃদ্ধির ধীরগতি হয় অথবা স্থির থাকে তাকে পূর্ণতা স্তর বলে। এই স্তরে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রতিষ্ঠানকে ব্যাপক প্রতিযোগিতা মোকাবিলা করতে হয়। এ ক্ষেত্রে পর্নের মূল্য ওড়না কমতে থাকে। উদ্দীপকে দেখতে পাই, মিস সালমা নকশাকৃত ফুলদানি উৎপাদন ও বিক্রি করেন। দেখতে আকর্ষণীয় ও দামে কম হওয়ায় তিনি সর্বোচ্চ পরিমাণ বিক্রি ও মুনাফা অর্জন করেন। ইদানীং আরও কয়েকটি প্রতিষ্ঠান একই ধরনের পণ্য উৎপাদন ও বিক্রি করায় তিনি ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি ফুলদানির পরিবর্তে খেলনা উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে পূর্ণতা স্তরে রয়েছে। এই স্থলে প্রতিষ্ঠানের বিক্রয় ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং প্রতিযোগীর পরিমাণ বৃদ্ধি পায়। এমতাবস্থায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি উচিত ফুলদানির বিক্রয়ের জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা এর পাশাপাশি খেলনা উৎপাদন ও বিক্রয় করা। কারণ ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মিস সালমার নতুন ধরনের পণ্য উৎপাদনের সিদ্ধান্তের যৌক্তিকতা পণ্যের জী…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর