'সি ক্রাউন' হোটেলটি বিপণনের ক্রমবিকাশের পর্যায়ের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: সি ক্রাউন হোটেলটি ক্রমবিকাশের সম্পর্কভিত্তিক বিপণন যুগের অন্তর্ভুক্ত ১৯৯০ সালের পর হতে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয়। বিপণনকারীরা অন্যান্য পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠায় উদযোগী হয়ে ওঠে। সম্পর্কভিত্তিক বিপণনে মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় রূপান্তর করা। এক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিত বিচক্ষণতার সাথে প্রত্যক্ষভাবে ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক সৃষ্টির চেষ্টা চালানো হয় তা তাদের পাশাপাশি নতুন নতুন ক্রেতা অনুসন্ধানেও এক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়। ক্রেতাদের মাঝে ব্র্যান্ড পরিচিত করনের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। উদ্দীপকে দেখতে পাই জনাব সাজু আহমেদ কক্সবাজারে একটি হোটেল প্রতিষ্ঠা করেন প্রথম দিকে লাভজনক থাকলেও হোটেলের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায় বর্তমানে তিনি হোটেল থেকে তেমন মুনাফা অর্জন করতে পারছে না এজন্য তিনি হোটেলের জন্য নতুন অনেক সুবিধা চালু করেছেন পাশাপাশি দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের চিন্তা করছেন।ক্রেতাদের সাথে সম্পর্কে স্থাপনের মাধ্যমে তাদের হোটেলের সকল তথ্য প্রদান করেন এবং বিপণনের সকল কর্মকান্ড বাস্তবায়িত করেন। তাই বলা যায়, জনাব সাজু আহমেদের হোটেলটি বিপণন ক্রমবিকাশের সম্পর্ক ভিত্তিক বিপণনযুগের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'সি ক্রাউন' হোটেলটি বিপণনের ক্রমবিকাশের পর্যায়ের কোন যুগের অন্তর্ভু…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর