প্রতিযোগিতার সুবিধা অর্জনের জন্য উদ্দীপকের জনাব সাজু আহম্মেদের চিন্তা কি যৌক্তিক? বিপণন ক্রমবিকাশের পর্যায় উল্লেখপূর্বক মতামত দাও।
উত্তর: হ্যাঁ প্রতিযোগিতায় সুবিধা অর্জনের জন্য উদ্দীপকের জনাব সাজু আহমেদের চিন্তাটি একদম যৌক্তিক।তার চিন্তাটি বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগকে প্রকাশ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোগলকে পণ্যের প্রসার মূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণন কর্মকাণ্ড সম্পাদন করার যুগকে মোবাইল মার্কেটিং যুগ বলে। উদ্দীপকে দেখতে পাই জনাব সাজু আহমেদ কক্সবাজারে একটি হোটেল প্রতিষ্ঠা করেন প্রথম দিকে লাভজনক থাকলেও হোটেলের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পায় বর্তমানে তিনি হোটেল থেকে তেমন মুনাফা অর্জন করতে পারছে না এজন্য তিনি হোটেলের জন্য নতুন অনেক সুবিধা চালু করেছেন পাশাপাশি দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের চিন্তা করছেন।ক্রেতাদের অবহিত করার জন্য নতুন ক্রেতার পাশাপাশি অতি ক্রেতাদের মোবাইলের মাধ্যমে অবহিত করছেন। এখানে দেখা যাচ্ছে তিনি তার বিপণন কর্মকান্ড সম্পাদন করার জন্য মোবাইল মাধ্যম ব্যবহার করছেন। যা বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে। বিপণনের বর্তমান সময়কালকে এই সামাজিক যোগাযোগ বা মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূলত ২০১০ সাল থেকে এ যুগের সূচনা হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবালকে পণ্যের প্রসার মূলক কার্যক্রমে ব্যবহার করে বিপণমে সাফল্য অর্জনে প্রচেষ্টার সাম্প্রতিক সময়ে গৃহীত কৌশল প্রয়োগের সময়কালই হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকে ও মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতার সুবিধা অর্জনের জন্য উদ্দীপকের জনাব সাজু আহম্মেদের চিন্…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর