বাসের ভেতরে পলিথিন বিরোধী প্রচারে বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: বাসের ভেতরে পলিথিন বিরোধী প্রচারে বিজ্ঞাপনের লিফলেট মাধ্যমটি ব্যবহার করা হয়েছে। পণ্য সামগ্রী বৈশিষ্ট্য, গুনাগুন, উপযোগিতা ইত্যাদি কাগজে ছাপিয়ে জনবহুল স্থানে লুক মারফত বিলি করা ও ডাকযোগে মানুষের নিকট প্রেরণ করাকে লিফলেট বলে। বর্তমানকালে বিজ্ঞাপনের মাধ্যমে হিসেবে লিফলেট খুবই জনপ্রিয় একটি মাধ্যম। সকল ধরনের দ্রব্য ও সেবা প্রচারে লিফলেট একটি স্বল্প ব্যয় সাপেক্ষ অথচ দ্রুত দূর দূরান্তের জনগণের নিকট বার্তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে সক্ষম। একটি সহজ মাধ্যম এরূপ মাধ্যমের সুবিধা হলে একটি অত্যন্ত নমনীয় অর্থাৎ কম খরচে সহজে এর বিষয়বস্তু পরিবর্তন করা যায় এবং প্রয়োজন অনুযায়ী একবার বা একাধিকবার প্রচার করা যায়। উদ্দীপকে দেখতে পাই জনক করিম পরিবহনে ঢাকায় রওনা হয়েছেন পথিমধ্যে বাসে একটা লোক উঠে সব যাত্রীকে একটি করে কাগজ দিয়ে নেমে গেলেন জনপ করিম কাগজটি পড়ে দেখলেন পলিথিন ব্যাগের ব্যবহার না করার কথা বলা হয়েছে।উক্ত বিজ্ঞাপন টি বিজ্ঞাপনের লিফলেট মাধ্যমে সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বাসের ভিতরে পলিথিন বিরোধী প্রচার বিজ্ঞাপনের লিফলেট মাধ্যমটি ব্যবহার করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বাসের ভেতরে পলিথিন বিরোধী প্রচারে বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার ক…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর