ব্রেক ইভেনের মাধ্যমে টার্গেট মুনাফা অর্জিত হয় তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: “ব্রেক ইভেনের মাধ্যমে টার্গেট মুনাফা অর্জিত হয় — উক্তিটির সাথে আমি একমত। যে পরিমাণ পণ্য উৎপাদন ও বিক্রিতে প্রতিষ্ঠানের মোট আয় ও ব্যয় সমান হয় তাই ব্রেক ইভেন পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট থেকে বেশি বিক্রি করলে প্রতিষ্ঠানে মুনাফা অর্জিত হয়। আর এর থেকে কম বিক্রি হলে প্রতিষ্ঠানের লোকসান হয়। উদ্দীপকে জনাব মাসুদের ব্যবসায়ে ব্রেক ইভেন ৩০,০০০ একক গি হতে প্রাপ্ত]। আর ব্যবসায়ের প্রত্যাশিত বিক্রির পরিমাণ ৫০,০০০ একক। তাই ব্যবসায়ের মুনাফার পরিমাণ (৫০,০০০ - ৩০,০০০) ২০,০০০ একক। যদি তিনি ব্যবসায়ে মুনাফার পরিমাণ বাড়াতে চান, তাহলে বিক্রি আরও বাড়াতে হবে। উদ্দীপকের জনাব মাসুদের ব্যবসায়ে ৩০,০০০ এককে মোট আয় ও ব্যয় সমান হয়। এর চেয়ে বিক্রির পরিমাণ যত বাড়বে, মুনাফাও তত বাড়বে। যদি কোনো প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে চায়, তাহলে প্রতিষ্ঠানের বিক্রিও সেই অনুযায়ী বাড়াতে হবে। ব্রেক ইভেনের মাধ্যমে | প্রতিষ্ঠান খুব সহজেই বুঝতে পারে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে কী পরিমাণ বিক্রি করতে হবে। তাই জনাব মাসুদও বুঝতে পেরেছেন মুনাফা | অর্জন করতে হলে ৩০,০০০ এককের বেশি বিক্রি করতে হবে। জনাব মাসুদের ব্যবসায়ের অর্জিত মুনাফা ২০,০০০ একক। তাই বলা যায়, ব্রেক ইভেনের মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্রেক ইভেনের মাধ্যমে টার্গেট মুনাফা অর্জিত হয় তোমার মতামত ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর