ওয়ানচু কোম্পানির নেওয়া কাজ সম্পর্কে বিপণনের ক্রমবিকাশ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের ওয়ানচু কোম্পানির নেওয়া কাজ ক্রমবিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ ১৯৩০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। উৎপাদন দক্ষতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বৃদ্ধি পায়। এ সময় ভোক্তাদের পছন্দসই পন্য কেনার সুযোগ সৃষ্টি হয়। ফলে ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের বিভিন্ন কৌশলের উন্নয়ন এ যুগেই ঘটে যেমন বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় সহ নানান কৌশল এ যুগে গ্রহণ করা পণ্য প্রচারের জন্য রেডিও বিজ্ঞাপনের ব্যবহার এ সময়ে ব্যাপকভাবে শুরু হয়। উদ্দীপকে দেখতে পাই জনাব সুমন একজন ব্যবসায়ী তার ব্যক্তিগত গাড়ি কেনার ইচ্ছা থাকলেও বর্তমান মানে মতি না থাকায় তা সম্ভব হয়নি কিন্তু ব্যবসায়িক সফলতার জন্য এখন তার আর্থিক সামর্থ্য হয়েছে তাই তিনি গাড়ি কেনার সিদ্ধান্ত নিলেন সম্প্রতি জনাব সুমন দেখলেন যে ওয়ানচু কোম্পানি তাদের গাড়ির জন্য ব্যাপকভাবে বিজ্ঞাপন ও প্রচারণার কাজ করেছে। উদ্দীপকে কোম্পানিতে তাদের গাড়ি বিক্রয় বৃদ্ধির জন্য যে বিজ্ঞাপন ও প্রচারণার কাজটি করেছে তা বিপণনের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত। কারণ বিক্রয় যুগের বিক্রয় প্রসারে বিভিন্ন কৌশল যেমন: বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় ইত্যাদির উন্নয়ন ঘটে। এছাড়াও পণ্য প্রচারের জন্য রেডিও এবং সংবাদপত্রকে বিজ্ঞাপন মাধ্যমে হিসেবে ব্যবহার করা হয়। এতে বিক্রয়ের পরিমাণ অনেক বেড়ে যায়। তাই আমি মনে করি উদ্দীপকে কোম্পানির গাড়ি বিক্রয়ের বিপণনের বিক্রয় যুগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ওয়ানচু কোম্পানির নেওয়া কাজ সম্পর্কে বিপণনের ক্রমবিকাশ উল্লেখপূর্বক …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর