উল্লিখিত উদ্দীপকে হেগ বাংলা ব্যাংক এর চিন্তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত হেগ বাংলা ব্যাংকের বিজ্ঞাপনের চিন্তাটি যথার্থ। বিজ্ঞাপন হল এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদের অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবা সামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয় উদ্বুদ্ধ করে। এটি একটি অর্থ প্রদত্ত কার্যক্রম যার সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, নেদারল্যান্ডের সহযোগিতায় বাংলাদেশে হেগ বাংলা ব্যাংক পরিচালিত হয়ে আসছে। ২০১৫ সালে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমানোর জন্য স্কুল ব্যাংকিং চালু করে। উক্ত হিসাবের উপকারিতা সম্পর্কে ছাত্র-ছাত্রী না জানার কারণে তেমন সাড়া পড়েনি। তাই হেগ বাংলা ব্যাংক এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের ব্যাংক হিসাব খোলার ব্যাপারে উৎসাহিত করার জন্য একাধিক বিজ্ঞাপন মাধ্যম ব্যবহারের চিন্তা করছে। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদের পণ্য অথবা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য অথবা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও এই পদ্ধতির মাধ্যমে তাদের সেবা বৃদ্ধি করতে পারবে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনের চিন্তাতেই যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে হেগ বাংলা ব্যাংক এর চিন্তার যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর