উদ্দীপকের প্রতিষ্ঠানটির বাণিজ্য মেলায় গৃহীত প্রসার কৌশলের হাতিয়ারটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাণিজ্য মেলায় গৃহীত প্রসার কৌশল হল প্রসারের অন্তর্ভুক্ত নমুনা বিতরণ যা ভোক্তামুখী বিক্রয় প্রসার। উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক চূড়ান্ত ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য গৃহীত বিক্রয় প্রসার পন্থাকে ভোক্তা বিক্রয় প্রসার বলে। নতুন পণ্য বিক্রয় প্রসারে আরেকটি অন্যতম পথ হলো বিনামূল্যে নমুনা পণ্য বিতরণ। ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা বিতরণ পদ্ধতি বলে যদি উৎপাদক নিশ্চিত থাকে যে ক্রেতারা কোনো গ্রহণ করবে পছন্দ করবে অথবা পুনরায় ব্যবহার করবে তাহলে নমুনা বিতরণ পদ্ধতির ব্যবহার করা হয়। উদ্দীপকে বলা হয়েছে, নারায়ণগঞ্জের "বিউটি কেমিক্যাল" টুথপেস্ট উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানটি নিজেদের স্টলের সামনে আগত দর্শনার্থীদের বিনামূল্যে টুথপেস্ট এর মিনি প্যাক বিতরণ করে। এতে মেলায় আসা লোকজন প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে ধারণা পায়।প্রতিষ্ঠানটির এমন কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির বাণিজ্য মেলায় গৃহীত প্রসার কৌশলটি হচ্ছে ভোক্তামুখী বিক্রয়প্রসার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির বাণিজ্য মেলায় গৃহীত প্রসার কৌশলের হাতিয়ারটি…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর