উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পণ্য প্রতিযোগীদের তুলনায় আশানুরূপ বিক্রয় না হওয়ায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা যৌক্তিক কিনা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি পণ্য প্রতিযোগীদের তুলনায় আশানুরুপ বিক্রয় না হওয়ায় বিজ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যেকোনো অর্থ প্রদত্ত উপায়ে ধারণা পণ্য বা সেবার নৈর্ব্যাক্তিক উপস্থাপনা ও প্রসার হচ্ছে বিজ্ঞাপন।বিজ্ঞাপন পরোক্ষভাবে বৃহদায়তন উৎপাদন এবং একক প্রতি ব্যয় হ্রাস করে তাছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে উত্তম পণ্য ও প্রচার সচেতনতা বৃদ্ধি প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা যায়। উদ্দীপকে দেখতে পাই, নারায়ণগঞ্জ এ বিউটি কেমিক্যাল টুথপেস্ট উৎপাদন ও বিপণনকারী একটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টুথপেস্ট উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানটি নিজেদের স্টলের সামনে আগত দর্শনার্থীদের বিনামূল্যের তথ্যের মিনি প্যাক বিতরণ করে এতে মেলায় আসা লোকজন প্রতিষ্ঠান পূর্ণ সম্পর্কে ধারণা পায় কিন্তু পরবর্তী সময়ে অন্যান্য প্রতিযোগী কোম্পানির টুথপেস্টের ভিড়ে বিউটি কেমিক্যাল এর পণ্যের বিক্রয় আশানুরুপ হচ্ছে না অবস্থায় প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থান কারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। কারণ উৎপাদন করলেই তা বিক্রি হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই উত্তর দিতে পণ্য বিক্রয় বা বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে। এর মাধ্যমে জনগণ পণ্যটি সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্যটি কেনার আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই এ পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য বিক্রয় বৃদ্ধি করতে পারবে। তাই আমি মনে করি, পণ্য কে আরো জনপ্রিয় করে তোলার জন্য পরবর্তী পদক্ষেপ অর্থাৎ বিজ্ঞাপন অত্যন্ত কার্যকরী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির পণ্য প্রতিযোগীদের তুলনায় আশানুরূপ ব…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর