উদ্দীপকে উল্লিখিত দুটি হোটেলে অবস্থানের প্রেক্ষিতে জনাব সাকিব ও তার পরিবারের সন্তুষ্টি ক্রেতা ভ্যালুর দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে প্রথম হোটেলটির তুলনায় ২য় হোটেলে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টির যথাযথতার কারনে জনাব সাকিব ও তার পরিবার খুশি হয়েছে এবং অনুপ্রানিত হয়েছে। তারা অই হোটেলের একজন নিয়মিত ক্রেতাও হয়ে যেতে পারেন।পণ্যের গুণাগুণ আকার আকৃতি সাইজ মূল্য ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ক্রেতা ভ্যালুর সৃষ্টি হয়। প্রতিটি কোম্পানিই চায় তাদের ক্রেতার জন্যে সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি করতে। বিপণন হলো এমন একটি কাজ যেখানে কোম্পানীগুলো ক্রেতাদের জন্যে ভ্যালু সৃষ্টি করে বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তুলে। উদ্দীপকে দেখতে পাই, জনাব সাকিব শীতকালীন অবকাশ যাপনের জন্য সপরিবারে কক্সবাজার সমুদ্রসৈকতে যান । তিনি সেখানে 'হোটেল অবকাশ' এ উঠেন। হোটেলের রুম পছন্দসই না হওয়া এবং গরম পানির সুব্যবস্থা না থাকায় পরের দিন তিনি পার্শ্ববর্তী 'হোটেল সৈকতে' উঠেন। সেখানকার পরিবেশ খাবার মান ইত্যাদিতে জনাব সাকিব ও তার পরিবারের সবাই খুবই উৎফুল্ল।পণ্যের মান ও তার জন্যে ব্যয় করা অর্থের সাথে তুলনা করে ক্রেতার মনে গড়ে উঠা অনুভূতি প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ক্রেতা সন্তুষ্টি বলে। কম টাকায় বেশি বা পরিমানমত সেবা পেলে ক্রেতারা সন্তুষ্ট হয়। অপরদিকে বেশি টাকায় কম সেবা পেলে ক্রেতারা মনোক্ষুন্ন হয়।উদ্দীপকের জনাব সাকিবের ক্রেতা সন্তুষ্টি পূর্ন হয়েছে ২য় হোটেলে।যেখানে তিনি বেশি টাকা দিতেও কুন্ঠাবোধ করেননি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি হোটেলে অবস্থানের প্রেক্ষিতে জনাব সাকিব ও তার…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর