বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ফরিদপুরের ফুল চাষীদের ভূমিকা অত্যন্ত ব্যাপক।
বিপণন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো তাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময় তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিপণনের অবদান ব্যাপক। বিপণন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিক উন্নয়নের সহায়তা করে।
উদ্দীপকের ফরিদপুরের একটি গ্রামের জনাব কবির উদ্দিন একজন ফুল চাষী। দেশ স্বাধীনের পর থেকেই তিনি ফুল চাষ ও বিপণন করেন। তিনি মনে করেন ফুল একটি পরিবেশবান্ধব পণ্য এবং এর বিপণনে তিনি নৈতিকতা, পরিবেশগত ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেন। ফলশ্রুতিতে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও তিনি এই কৃষি পণ্যটি বিপণন করেন। ফলে অল্প দিনে জনাব কবির উদ্দিন ফুল চাষে লাভবান হন। তার দেখাদেখি গ্রামের অনেকেই ফুল চাষ শুরু করেছে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান, আয় ও ভোগ বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন তুরান্বিত হচ্ছে।
উক্ত গ্রামের ফুল চাষের মাধ্যমে একদিকে যেমন তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন, অপরদিকে তারা কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব লাঘব ও অর্থনৈতিক উন্নয়ন ঘটছে।
তাই বলা যায়, ফরিদপুর গ্রামের জনাব কবিরের ন্যায় আর চাষীরাও ফুল চাষে এগিয়ে আশায় ফুল উৎপাদন ও বিপণন এর মাধ্যমে তারছিরা এবং ভোগের মাধ্যমে ভোক্তারা দেশের অর্থনীতি উন্নয়নের ভূমিকা রাখবে।