বিপণন বলতে কী বোঝায়?
উত্তর: সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণন একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণন বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে পণ্যে বিভিন্ন উপযোগ সৃষ্টি করার মাধ্যমে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু সৃষ্টি করার মাধ্যমে বিপণকারীর কাজ শেষ হয়ে যায় না বরং ক্রেতাদের নিকট আবার ভ্যালু অর্জনের জন্য দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। ফলে ক্রেতারা ভ্যালু প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানের কাছে আনুগত্য স্বীকার করে। অর্থাৎ বিপণন হচ্ছে ভ্যালু সৃষ্টির প্রক্রিয়া।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন বলতে কী বোঝায়?
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর