উদ্দীপকের প্রতিষ্ঠানের গৃহীত সিদ্ধান্তটি হচ্ছে পণ্যের নতুন মোড়কীকরণ করা । পণ্যের জীবন চক্রের স্তর অনুযায়ী তাদের গৃহীত পদক্ষেপটি বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
পন্যের আবরণের জন্য মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে আবরণ লাগানোর কাজকে মোড়কীকরণ বলে। গুণগতমান রক্ষা, পরিবহননে নেওয়ার ক্ষেত্রে মোড়কিকরণ এর গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকের "রসমালাই" দীর্ঘদিন ধরে মিষ্টি, সন্দেশ, জিলাপি ও দই ইত্যাদি তৈরি ও বাজারজাত করে আসছে। শুরু থেকে তাদের উৎপাদিত পণ্য শহরের বেশ জনপ্রিয় হলেও বর্তমানে অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠান বাজারে আসায় "রসমালাই" এর বিক্রয় ও মুনাফা হ্রাস পেয়েছে। বর্তমানে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে "রসমালাই" আকর্ষণীয় মোড়কে নতুন আঙ্গিকে পণ্য বাজারজাতকরণের সিদ্ধান্ত নিয়েছে।
এখানে দেখা যাচ্ছে তারা পণ্যের জীবনচক্রের পূর্ণতা স্তরে রয়েছে। কেননা উক্ত স্তরে পণ্যের বিক্রয়প্রবৃদ্ধি হ্রাস পায় এবং প্রতিযোগিতা তীব্র আক্রমণ করে। এই অবস্থায় একজন বিপণনকারীকে তাদের পণ্যের বাজার রক্ষার্থে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এর মধ্যে অন্যতম একটি হল মোড়কীকরণ। যা উদ্দীপকের প্রতিষ্ঠানটি ব্যবহার করে থাকে। ফলে তাদের পণ্য ক্রেতার নিকট নতুন হিসেবে বিবেচিত হবে এবং তার প্রিয় তাদের আকৃষ্ট করার মাধ্যমে বিক্রয় পুনরায় বৃদ্ধি পাবে।
পণ্যের পূর্ণতা স্তরে দীর্ঘদিন পণ্য বাজারে অবস্থান করে। ফলে একই সময়ে এর বিক্রয় কমে যায়। এমতাবস্থায় বাজার টিকে থাকতে বিপণনকারী কে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে পূর্ণতা স্তরে রয়েছে। এখন পণ্যটি যেন দ্রুত পতন স্তরে প্রবেশ না করে তার জন্য পণ্যের মোড়ক পরিবর্তন করে নতুন পণ্য হিসেবে পুনরায় বাজারজাত করার সিদ্ধান্তটি তাদের বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।